আওয়ামী পরিবারের দখল থেকে জমি ফেরত পেলেন সংখ্যালঘু সম্প্রদায়
- আপডেট সময় : ০১:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৫৮১ Time View
কেন্দুয়া প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগের পরিবারের দখল থেকে জমি ফেরত পেলেন সংখ্যালঘু সম্প্রদায় ।
রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের ধলিয়াকোণা গ্রামে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে দরবার-সালিসির মাধ্যমে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের ছেলে আরিফের বেআইনী দখলে থাকা জমি উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয় জমির প্রকৃত মালিকানা তপন চন্দ্র সরকার, বাপন চন্দ্র সরকার, ধূর্যধন চন্দ্র সরকার ও সামিরণ চন্দ্র সরকারের কাছে ।
সোমবার ২৬আগষ্ট এই প্রতিনিধিকে জানান তপন চন্দ্র সরকার বলেন, আমাদের সব কাগজপত্র ঠিক ছিলো । প্রায় ৩৩ বছর আমাদের দখলেও ছিলো । তবুও ক্ষমতার অপব্যবহার করে হঠাৎ করেই এই জমি দখল করে রেখেছিলো একটি আওয়ামী পরিবার । ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালামের নেতৃত্বে জমি ফেরত পেয়ে আমি সঠিক বিচার পেয়েছি । এতে আমি অনেক খুশি ।
এর আগে আব্দুর রশিদের ছেলে আরিফ এই জমির মালিকানা দাবি করলেও উপস্থিত নেতৃবৃন্দকে উপযুক্ত প্রমাণ স্বরুপ কাগজপত্র দেখাতে পারেন নি । কিংবা দরবারের পরেও কোন কাগজপত্র দেখাতে আসেন নি ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও সাবেক মেম্বার হারিফ উদ্দিন হানিফ , ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য হারেছ মিয়া, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।




