হবিগঞ্জের লাখাইয়ে তিতাস ও সিএমসি ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমান
- আপডেট সময় : ০৫:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৫৪৪ Time View
সুশীল চন্দ্র দাস, হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের লাখাই উপজেলার তিতাস ও সিএমসি ইট ভাটার প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে সিএমসি ইট ভাটার মালিক মোড়াকরি গ্রামের বাহাদুর উদ্দীনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ধারা ভঙের দায়ে ১৮ ধারায় তাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।’একই অপরাধে তিতাস ইট ভাটার মালিক বি-বাড়ীয়া জেলার সুহিলপুর এলাকার হাজী আঃ আলীমের ছেলে মিজানুর রহমানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।’মোবাইল কোর্ট পরিচালনা সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর সুমন এবং মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন লাখাই থানার এ এস আই প্রদীপ সুত্রধরসহ পুলিশের একটি টিম।













