নেত্রকোনায় এমপি, মেয়র ও আ‘লীগ নেতার বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৫:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ৬১৫ Time View
দুর্গাপুর প্রতিনিধি :
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক এমপি, দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ‘লীগের সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুর্গাপুর থানায় এক প্রতারণা মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ওসি তদন্ত মাহফুজ আলম।
মামলা সুত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, দুর্গাপুর উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক মপযছ সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর বিরুদ্ধে প্রতারণা ও প্রান নাশের হুমকী দেয়ার অভিযোগ এনে মামলা করেছেন দুর্গাপুর পৌরশহরের দক্ষিণপাড়া এলাকার বকুল দত্তের ছেলে মিঠুন দত্ত।
দুর্গাপুর পৌরশহরের তেরী বাজার এলাকায় অবস্থিত এমপি রুহীর (রুহী এন্টারপ্রাইজের) বালু ঘাটের অফিসে মিঠুন দত্তকে ডেকে বালু ব্যবসায় শেয়ার থাকার জন্য ১৩ লক্ষ টাকা নেয়। এ সময় মেয়র আব্দুস সালাম ও আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক ওই টাকা গননা করে বালু ঘাটের অফিসে জমা দেন।প্রতিমাসে ওই শেয়ার থেকে লভ্যাংশ দেয়ার কথা থাকলেও মিঠুন কে কোন লভ্যাংশ না দিয়ে উল্টো নানা ভয়ভীতি দেখিয়ে প্রান নাশের হুমকী দেয় এবং আর কোনদিন টাকা চাইতে নিষেদ করে দেন তারা।
মামলার বাদী মিঠুন দত্ত জানান, আমার সাথে নানাবিধ প্রতারণা করেছে উপরোক্ত ব্যক্তিরা। বালু ব্যবসার জন্য নেয়া আমার আসল ও লভ্যাংশের টাকা চাইতে গেলে আমায় হুমকি দেয়। বর্তমানে আমি আমার ব্যক্তিগত কাজে এলাকার বাহিরে আছি, আগামীকাল এসে সাংবাদিকদের সাথে কথা বলবো।
দুর্গাপুর থানার ওসি তদন্ত মাহফুজ আলম বলেন, সোমবার রাতে উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় এই মামলা দায়ের করেন মিঠুন দত্ত। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





