০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

জয়ের পথে বাংলাদেশ

ইকরা প্রতিদিন
  • আপডেট সময় : ০২:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • / ৫৭৯ Time View

অনলাইন ডেস্ক:

রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ।

১১৭ রানে পিছিয়ে থেকে গতকাল দ্বিতীয় ইনিংস শুরু করে শুরুতেই সাইম আইয়ুবকে হারিয়েছিল পাকিস্তান। স্কোরবোর্ডে ২৩ রান নিয়ে আজ শুরুটা করেছিলেন অধিনায়ক শান মাসুদ এবং আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক। তবে আজ শেষদিনে শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে আছে স্বাগতিকদের ব্যাটাররা। হাসান মাহমুদ, নাহিদ রানা, সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজদের তোপে ইতোমধ্যেই ৬ উইকেট হারিয়ে এখন চাপের মুখে পাকিস্তান, এখনো পিছিয়ে আছে ১২ রানে।

দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে আজ শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেন অধিনায়ক মাসুদ। হাসান মাহমুদের বলে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে মাসুদকে সাজঘরের পথ দেখান উইকেটরক্ষক লিটন দাস। তবে মাসুদের ক্যাচ গøাভসবন্দী করতে পারলেও এর পরের ওভারেই বাবর আজমের ক্যাচ ফেলে দেন লিটন।

পরের ওভারেই শরিফুল ইসলামের বলে কট বিহাইন্ড হতে পারতেন বাবর। তবে লিটন সুযোগ মিস করলে বেঁচে যান এই ব্যাটার। তবে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এরপর নাহিদ রানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। আউট হওয়ার আগে তিনি করেছেন ২২ রান।

এদিকে বাবর ফেরার পর ক্রিজে শফিকের সঙ্গী হন আগের ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি করা সৌদ শাকিল। তবে এবার আর দলের ত্রাতা হতে পারেননি শাকিল। বাবর আউট হওয়ার পরের ওভারেই সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন তিনি। শাকিল ফেরার পর রিজওয়ানকে সঙ্গে নিয়ে ৩৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলে নেয়ার চেষ্টায় ছিলেন শফিক। তবে শেষ পর্যন্ত ফিরতে হয়েছে তাকেও।

দলীয় ১০৪ রানে সাকিবের বলে ক্যাচ তুলে দিলে তা মুঠোবন্দী করেন সাদমান ইসলাম, ৩৭ রানে সাজঘরে ফিরেন শফিক। এদিকে শফিক আউট হওয়ার পরের ওভারেই মিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন আঘা সালমান। ফলে দ্রুত উইকেট হারিয়ে এখন ধুকছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১০৬ রান। পাকিস্তান পিছিয়ে আছে ১১ রানে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জয়ের পথে বাংলাদেশ

আপডেট সময় : ০২:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪