পূর্বধলায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- আপডেট সময় : ১১:১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ৬৬৩ Time View
বাহাউদ্দিন খোকন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)উদ্যোগে আজ (২৭ আগস্ট) সোমবার বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহব্বায়ক ইশতেয়াকুর আহম্মেদ বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহব্বায়ক আশরাফ উদ্দিন তালুকদার, বিএনপির সদস্য ও ইকরা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোটার বাহউদ্দিন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার বলেন,
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের প্রতিষ্ঠার ৪৬ বছর উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বর্ণাঢ্য আয়োজন করছে পূর্বধলা উপজেলা বিএনপি। প্রায় ১৭ বছর পর এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর এসব কর্মসূচিতে ব্যাপক শো’ডাউনের প্রস্ততি নিচ্ছে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর প্রত্যুষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।




