পূর্বধলায় কাপাশিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ
- আপডেট সময় : ১২:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৫৮৪ Time View
পূর্বধলা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় গতকাল মঙ্গলবার উপজেলার কাপাশিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাপাশিয়া বাজারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন কাপাশিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: শাহাদত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খান। পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: তাজুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ হাফিজ উদ্দিন, উমর ফারুক, আবুল হাসনাত, মো: আব্দুল লতিফ, মো: আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাসুম মোস্তফা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে কাজ করে থাকে। ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দলটি। তিনি আরো বলেন একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশ আজ মুক্ত। দলকে আরো মজবুত ও সৃদৃড় করতে কাধে কাধ মিলিয়ে সবাইকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।




