০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

তারাকান্দায় বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ বিরুদ্ধে মানববন্ধন

ইকরা প্রতিদিন
  • আপডেট সময় : ১২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৬০৮ Time View

তারাকান্দা প্রতিনিধ :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ ও ভাইস প্রিন্সিপাল গৌতম কুমারকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল এ মানববন্ধন করেছেন কলেজের অভিভাবক- শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭আগস্ট) দুপুরে উপজেলার মোকামিয়া কান্দা অবস্থিত বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে জড়ো হয়ে কলেজ গেট মহাসড়কে দুই পাশে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক মন্ত্রী শরীফ আহমেদ এমপির ছোট ভাই অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ ও ভাইস প্রিন্সিপালকে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন।

এরপর থেকেই ভাইয়ের ক্ষমতার দাপটে সকল কর্মকাণ্ড একক ভাবে পরিচালনা করতেন। জবাবদিহিতা না থাকায় দুর্নীতি ও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করতেন অধ্যক্ষ, কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ তাদের।

এ ছাড়াও কলেজের অর্থ আত্মসাৎ ও নানান অনিয়মের অভিযোগে অভিযুক্ত ওই অধ্যক্ষ। তার পদত্যাগের দাবিতে কলেজের শিক্ষার্থীরা ও অভিভাবকগন বিভিন্ন স্লোগান ও মিছিল করছেন।

জানা গেছে (৫ আগস্ট) হাসিনা সরকার পতনের পর থেকেই অধ্যক্ষ সজ্জাদ আহমেদ পলাতক রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উক্ত বিষয়ে ও অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ উনার ফোনের যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, তৎকালীন সময়ে এমপি মাধ্যমে আমি এখানে এসেছি কলেজর ব্যাপারে আমার কিছু করার নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, বিষয়টি অবগত হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারাকান্দায় বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ১২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪