০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে: হাসনাত আবদুল্লাহ

dailydurbin
  • আপডেট সময় : ১১:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৫১৫ Time View

ঝিনাইদহ প্রতিনিধি :

বিচার বিভাগের আলাদা সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের অধীনে এনে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে। বিচার বিভাগ নিয়ে বিএনপি আবারো আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি।

সোমবার (২৫ মে) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা, এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা ও গ্রেফতারের বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকারদলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারো আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে—এমন দাবি করে সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, মেধাকে পাশ কাটিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান, দক্ষিণাঞ্চলীয় সংগঠক আকরাম হোসেন রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ১১:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬