০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন পরিদর্শনে, জেলা প্রশাসক শাকিল আহমেদ,

ইকরা প্রতিদিন
  • আপডেট সময় : ১১:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ৫৩৯ Time View

উপজেলা পরিষদ নির্বাচন পরিদর্শনে, জেলা প্রশাসক শাকিল আহমেদ,

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- ৮ই মে বুধবার সারা দেশব্যাপীর ন্যায় দিনাজপুর জেলার বিরামপুর হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নির্বাচন ২০২৪ এর প্রথম পর্যায়ে প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়ায় এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষতা করনের লক্ষ্যে পরিদর্শনে আসেন, দিনাজপুর জেলার সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ সহ দিনাজপুর জেলার সম্মানিত সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শাহ ইফতেখার আহমেদ পিপিএম (বার)

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ পরিদর্শন এসে জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, আমি বিরামপুর হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে পরিদর্শন করেছি, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে । ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছে। ভোট কেন্দ্রের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করেন। প্রতিটি নির্বাচন কেন্দ্রে প্রজাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং সদস্যবৃন্দ দায়িত্ব পালনে ছিলেন । কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। এছাড়াও জেলা প্রশাসক শাকিল আহমেদ আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেন অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমার পক্ষ থেকে এবং দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর জেলার জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, বিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুল ইসলাম, বিরামপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জুবায়ের রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন, বিরামপুর থানার তদন্ত (ওসি) মমিনুল ইসলাম সহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উপজেলা পরিষদ নির্বাচন পরিদর্শনে, জেলা প্রশাসক শাকিল আহমেদ,

আপডেট সময় : ১১:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪