০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আদমদীঘিতে আচরণবিধি লঙ্ঘন করায় ঘোড়া মার্কার প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা

ইকরা প্রতিদিন
  • আপডেট সময় : ০১:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / ৬৩৮ Time View

আদমদীঘিতে আচরণবিধি লঙ্ঘন করায় ঘোড়া মার্কার প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল শো-ডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেল ৪ টায় মোটরসাইকেল শো-ডাউন করার সময়ে আচরণবিধি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফিরোজ হোসেন এ জরিমানা করেন। তোফায়েল হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘৌড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েল হোসেন আদমদীঘি রেলওয়ে ষ্টেশন পাশে পানলা রাস্তায় একত্রিত হয়ে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল ও কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল শোডাউন করছিলেন। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফিরোজ হোসেন বলেন, তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাঁর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আদমদীঘিতে আচরণবিধি লঙ্ঘন করায় ঘোড়া মার্কার প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪