০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
নোটিশ :
গৌরীপুরে সন্ত্রাসী কার্যকলাপের ঠাঁই নাই,আহাম্মদ তায়েবুর রহমান হিরণ
ইকরা প্রতিদিন
- আপডেট সময় : ১১:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ৬০২ Time View
মোঃ আল ইমরান, গৌরীপুর প্রতিনিধি :
গৌরীপুরে জনগণের জানমালের নিরাপত্তা দিতে এবং আইন শৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর নাঈম হাসানের আহবানে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ এর কার্যালয়ে অদ্য ১০ আগস্ট রোজ শনিবার ২০২৪ ইং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিং এ বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বি এন পির সম্মানিত সদস্য জননেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
তিনি বলেন,আমরা আমরা এখন ও ক্ষমতায় আসি নাই। জনগণের ভোটে দেশে নির্বাচিত সরকার গঠন করা হবে। বি এন পি গণতন্ত্রে বিশ্বাসী।
তাই নির্বাচিত সরকার গঠন করতে হলে জনগণের ভোটের প্রয়োজন,আমরা সব সময় জন গণের পাশে ছিলাম,আছি আর থাকবো। গৌরীপুরে বিশৃঙ্খলার ঠাঁই নাই। আমাদের দলের চেয়ারপার্সন থেকে শুরু করে দেশনায়ক তারেক রহমানের এর নির্দেশে দেশে আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে কাজ করতেছি।
গৌরীপুরের ভোরের ডাকের প্রতিনিধি মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,গৌরীপুরে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে এবং আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলের সদস্যদের দ্বারা বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে এবং বি এন পির সিনিয়র নেতারা সহ আমি তা পরিচালনা করছি।
নিজ দলের বা যে কেউ অথবা তৃতীয় কোন পক্ষ বিশৃঙ্খলার চেষ্ঠা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, আমি গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক উপজলো চেয়ারম্যান ছিলাম এবং গৌরীপুর বি এন পির নেতৃত্ব দিচ্ছি প্রশাসন চাইলে আর আমরা সহযোগিতায় থাকলে এক মিনিটে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ও আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনা সম্ভব।
এ সময় বি এন পি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের লোকজন এবং গণ মাধ্যমের কর্মীরা উপস্হিত ছিল।
ট্যাগস :




