গফরগাঁওয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা
- আপডেট সময় : ১০:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৬০২ Time View
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি এবং বিভিন্ন ধর্মীয় রাজনৈতিকদল ও হিন্দুসম্প্রদায়ের সাথে সেনাবাহিনী মতবিনিময় সভা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঘাটাইল সেনানিবাসের সিইও লেফট্যানেন্ট কর্নেল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর তাহির, ক্যাপ্টেন সাদমান, লেফট্যানেন্ট অথই।
বুধবার ১৪ আগষ্ট দুপুর সাড়ে এগারটার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় লেফট্যানেন্ট কর্নেল হামিদ বলেন, আগামীর বাংলাদেশকে একটি স্বচ্ছ, জবাবদিহি ও গণতান্ত্রিক কাঠামোতে আনতে বর্তমান অর্ন্তবতর্কিালীন সরকারের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি। কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সভায় উপস্থিত সকল দলের নেতাকর্মীদের সহায়তা চান তিনি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক, যুগ্ম আহবায়ক শহীদুর রহমান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, ইসলামি আন্দোলন, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায়, সাধারন সম্পাদক অনীল রায় প্রমুখ।




