০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

ইকরা প্রতিদিন
  • আপডেট সময় : ১১:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ৬১০ Time View

মদন প্রতিনিধ :
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন হয়েছে। নেত্রকোনার মদন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপির ব্যানারে বুধবার দুপুরে মদন-নেত্রকোনা সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিগত সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে । বর্তমান ছাত্রজনতা ও গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কাছে ন্যায় বিচার আশা করছেন তারা।
উল্লেখ্য, বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ২০০৭ সাল থেকে কারাগারে। ২১ শে আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও লুৎফুজ্জামান বাবর ফাঁসির আসামি।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪