০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ওয়াইসির ক্ষোভ-সমালোচনা

ইকরা প্রতিদিন
  • আপডেট সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / ৬০৫ Time View

অন-লাইন ডেক্স :
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেশটিতে তার এই অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাসিনাকে ভারতে থাকতে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার টিভি-নাইন ভারতবর্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হায়দারাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ওয়াইসিকে। এ সময় প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করে তিনি বলেন, ‘কেন মোদি সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না? কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে?’

এ সময় মামলার জের ধরে ভারতের কাছে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে—এমন সম্ভাবনার কথাও বলেন ওয়াইসি।তিনি বলেন, ‘কাল যদি ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে, তাহলে আপনি কী করবেন?’ ‘আপনি (মোদি) কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন?’এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন ওয়াইসি।

৮ আগস্টের ওই পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেছিলেন তিনি।

তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য বাংলাদেশের সরকার ও কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে।

এমনও খবর আছে, দেশের সংখ্যাগরিষ্ঠ (মুসলিম) সম্প্রদায়ের অনেকেই সংখ্যালঘু (হিন্দু) সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনালয়গুলো রক্ষা করছে। এই আদর্শই হওয়া উচিত।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ওয়াইসির ক্ষোভ-সমালোচনা

আপডেট সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪