০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
নোটিশ :
আনসারের ছদ্মবেশ নিয়ে তারা এসেছিল : আসিফ নজরুল
ইকরা প্রতিদিন
- আপডেট সময় : ০৪:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ৬০৩ Time View
অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘সচিবালয়ে গতকাল ভয়াবহ পরিস্থিতি হতে পারতো। ছাত্ররা তা মোকাবিলা করেছে।’
সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, ‘আনসারের ছদ্মবেশ নিয়ে তারা এসেছিল। দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না।’
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতা জাগ্রত আছে। তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না।’
ট্যাগস :





