০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আহমদ হোসেন, বদি, তাজুল, সোহায়েল আটক; আ’লীগের আরও যারা গ্রেফতার আছেন

ইকরা প্রতিদিন
  • আপডেট সময় : ০৫:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ৬০৩ Time View

অন-লাইন ডেক্স : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াহেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

তবে তাদেরকে কোন মামলায় গ্রেফতার আটক করা হয়েছে সেটি এখনো নিশ্চিত করেনি পুলিশ।

একই রাতে চট্টগ্রাম থেকে আটক হয়েছেন কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিও। তাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান- র‍্যাব।

গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার একজন উপদেষ্টা, সরকারের শীর্ষ সাবেক দু’জন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের বেশ কয়েকজন নেতা আটক হয়েছে।

আটকের পর তাদের কেউ কেউ রিমান্ডে আছে, কোনো কোনো নেতাকে পাঠানো হয়েছে কারাগারে।

তবে, সরকার পতনের এর অনেক আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ বিগত সরকারের অনেক মন্ত্রী কিংবা পুলিশের আলোচিত বেশ কয়েকজন কর্মকর্তা এখনো পলাতক অবস্থায় রয়েছে।

যাদের অনেকেরই বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যা মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আহমদ হোসেন, বদি, তাজুল, সোহায়েল আটক; আ’লীগের আরও যারা গ্রেফতার আছেন

আপডেট সময় : ০৫:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪