কেন্দুয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে চেক প্রদান
- আপডেট সময় : ০৩:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ৫৭৩ Time View
কেন্দুয়া প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের হাতে চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সব চেক প্রদান করা হয়।
উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের নিহত আলী হোসেন ও দলপা ইউনিয়নের ভূইয়াপাড়া গ্রামের নিহত জিন্নাতুল ইসলাম খোকনের পরিবার প্রতি ২৫,০০০হাজার টাকা মূল্যের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। নিহত আলী হোসেনের স্ত্রী ও নিহত জিন্নাতুল ইসলাম খোকনের বোন এ সব চেক গ্রহণ করেন।
নিহত আলী হোসেনের স্ত্রী খায়রুন্নেছা বলেন, এই চেক পেয়ে উপকৃত হয়েছি । তিনটি ছোট ছোট বাচ্চা নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছি । কয়েক লাখ টাকার ঋণ রয়েছে আমার। ইউএনও স্যার আমার বাচ্চাদের পড়াশোনার খরচ ও আমাকে একটি কাজের ব্যবস্থাও করে দিবেন বলেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলী হোসেন ও জিন্নাতুল ইসলাম খোকনের পরিবারের হাতে চেক প্রদান করেছি।




