০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
নোটিশ :
গৌরীপুর বিচারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল
ইকরা প্রতিদিন
- আপডেট সময় : ০৩:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ৫৭৭ Time View
গৌরীপুর প্রতিনিধ :
গত ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া নামক স্থানে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে নুর আলম সিদ্দিকী, বিপ্লব হাসান ও জুবায়ের আহমেদ নিহত হয়।
নিহতদের বিচারের দাবীতে (২৪ আগস্ট) শনিবার বিকালে ডৌহাখলা ইউনিয়ন বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি‘র সদস্য আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা তোতা মিয়া, মাজহারুল ইসলাম মধু, সাইদুল খান, হাবিজুর রহমান, উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হুমাযুন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদল নেতা শেখ বিপ্লব, সিদ্দিকুর রহমান, এনামুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুর, রুবেল প্রমুখ।
ট্যাগস :




