জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা
- আপডেট সময় : ১১:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ৫৯৫ Time View
অন- লাইন ডেক্স : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতির ওপর আলোচনা করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে সকলেই জোর দেন।
দেশের কোথাও কোনো দুষ্কৃতিকারী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এ সভায়।
মতবিনিময় সভায় আরো বলা হয় যে ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
ণহত্যা ও নৈরাজ্যের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য মতবিনিময় সভায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নূরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।




