০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পূর্বধলা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

ইকরা প্রতিদিন
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ৬০৯ Time View

পূর্বধলা প্রতিনিধিঃ
গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বধলা উপজেলা শাখার উদ্দ্যোগে অবস্থান কর্মসূচি করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বধলা উপজেলা বিএনপি বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ফকিরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রহিম তালুকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, যুগ্ম আহ্বায়ক কাজি মোমেনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পূর্বধলা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

আপডেট সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪