বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে পূর্বধলা বিএনপির পথ সভা
- আপডেট সময় : ০১:০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৫৮৯ Time View
বাহাউদ্দিন খোকন : আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে আগীয়া ইউনিয়নের খারছাইল গ্রামে ও হোগলা ইউনিয়নে কালিহর গ্রামে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ পথ সভা করেন পূর্বধলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহব্বায়ক আশরাফ উদ্দিন তালুকদার, থানা বিএনপির সদস্য আব্দুল মান্নান বিশ্বাস, বিএনপির সদস্য ও ইকরা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোটার বাহউদ্দিন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশা, যুবদলের যুগ্ন আহব্বায়ক আব্দুলাহ আল হেলালী, ৭নং আগিয়া ইউনিয়ের বিএনপির সভাপতি হাবিবুর রহমান মুকুল প্রমুখ।
পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে নেতাকর্মীদেরকে দীক নির্দেশনা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । সেই র্যালি সফল করার লক্ষ্যে পূর্বধলা উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সকাল ১০টার মধ্যে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে সামনে উপস্থিত থাকার আহ্বান জানান।
তিনি ইকরা প্রতিদিনকে বলেন, আগামী ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল শোডাউন করে র্যালি করবে বিএনপি।




