১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায়

dailydurbin
  • আপডেট সময় : ১২:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৫৩২ Time View

ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর হরিশংকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষানবিশ আইনজীবি মোঃ মনিরুজ্জামান মনির। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ নেতা এলাকায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।

রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তিনি ইতোমধ্যেই ইউনিয়নের তরুণ সমাজের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিশেষ করে দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে তার অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তরুণদের মধ্যেও তার জনপ্রিয়তা বেড়েছে। স্থানীয়দের দাবি, একজন শিক্ষিত, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে মনিরুজ্জামান মনির হরিশংকরপুর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিদিনই বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করছেন এই তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায়

আপডেট সময় : ১২:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬