০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল।

dailydurbin
  • আপডেট সময় : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ৫১৯ Time View

দূরবীণ ডেস্ক :  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ আমন্ত্রণে আজ সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭:৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’ এই সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

​প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের প্রেক্ষিতে দলের মহাসচিব ডা. কাজী ইমরুল কায়েসের নেতৃত্বে এই প্রতিনিধি দল সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেবেন।

​দলীয় সূত্রে জানা গেছে, নয়াগণতান্ত্রিক পার্টির ৫ সদস্যের এই শীর্ষ প্রতিনিধি দলে রয়েছেন— দলের চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, মহাসচিব ডা. কাজী ইমরুল কায়েস, সহসভাপতি তৌহিদুল হক সজিব, ঢাকা মহানগর সভাপতি মহসীন হোসেন নয়ন এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আলিম খন্দকার।

​সাক্ষাতটির বিষয়ে নয়াগণতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দ জানান, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। একই সাথে এই বৈঠক আগামী দিনে দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সাথে নয়াগণতান্ত্রিক পার্টির এই সাক্ষাৎকে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ধারা এবং সৌজন্য রাজনীতির একটি অনুকরণীয় ও চমৎকার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল।

আপডেট সময় : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬