১০:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

dailydurbin
  • আপডেট সময় : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ৫২৩ Time View

লৌহজং প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লৌহজং থানার এসআই (নিঃ) লোকমান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. হাজী আলী (২৬)। তিনি পদ্মা সেতু উত্তর থানার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা মো. মোস্তাকিন মালের ছেলে। বর্তমানে তিনি লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাজী আলীর কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট সময় : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬