নান্দাইলে আলিফ প্লাজা ও কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন।
- আপডেট সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৫১৬ Time View
নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার(১৭ জুলাই) বিকালে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী মৌলভীবাজারে আধুনিক বাণিজ্যিক স্থাপনা আলিফ প্লাজা ও কমিউনিটি সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আলিফ প্লাজা ও শ্যামল কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালতলায ইশায়াতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা অলিউল্লাহ, শেরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক খানে আফজাল প্রিন্স , মাসুদ মেম্বার, মুস্তাফিজুর রহমান সুমন সহ প্রমুখ।
উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর জন্য উন্নত মানের ব্যবসা-বাণিজ্য ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।















